Saturday, March 29, 2014

ট্রাফিক ও ড্রাইভার

এক জন বাস ড্রাইভার রাস্তায় নতুন একটা নোটিশ 
দেখে তা পড়ার জন্য বাস থামাল,
সাথে সাথে ট্রাফিক এসে জিজ্ঞেস করল -
- অই বেটা বাস থামালি কেন?
দেখস না বাস থামান নিষেধ।

-নতুন লাগাইসেন, দেহনের জন্যই তো থামাইলাম।

-বেয়াদপ, মুখে মুখেতর্ক করস? দে ৫০০ টেকা দে!!!

২য় দিন বাস ড্রাইভার আজ বাস না থামিয়ে চলে যাচ্ছিল,
তবু ট্রাফিক থামাল।
- সার আইজ ত থামাই নাই আটকাইলেন ক্যান?
- থামাস নাই ঠিকই, তয় থামানের চিন্তা নিশ্চয়ই করছস।
- এইহানে যাত্রী একটু বেশি পাওয়া যায়, তাই
একবার চিন্তা করসিলাম।
- চিন্তা করলি ক্যান, দে ৫০০ টেকা দে!!!



৩য় দিন, বাস ড্রাইভার আজও বাস না থামিয়ে চলে যাচ্ছিল,
ট্রাফিক থামাল।
- সার আইজ ত থামাই নাই থামানের চিন্তাও
করি নাই, আইজ আটকাইলেন ক্যান?


।।


- শালায় কয় কি! চিন্তা ভাবনা ছারাই নাকি গাড়ি চালায়,
এই জন্যেই ত দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা দে !!  

No comments:

Post a Comment