Tuesday, April 1, 2014

নোয়াখালীর এক ভিক্ষুক

নোয়াখালীর এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য এক বাসায় গিয়ে হাজির হল। সেই বাসায় ছিল এক ফরেনার মহিলা। ভিক্ষুক নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভিক্ষা চাইল।

- মাগো। আরে দুইডা খয়রাত দেন গো মা.... 

মহিলা কিছুই বুঝলনা। তবে এইটুকু বুঝতে পারল যে সে ভিক্ষা চাইছে। মহিলা কিছু টাকা দিয়ে চলে গেলেন।।
সে দেখলো মহিলা খুবই সুন্দরী। মনে মনে বল্ল 

-বাউরে দেইছ্ছতি। কি সুন্দর বেডি আইয়া রে এত তাড়াতাড়ি চলি গেল। ভালা খরি দেইইখত্তাম হারিনো

এইবার সে একটা ফন্দি আটল। যে করেই হোক মহিলাকে দেখতে হবে।
আবার ডাকতে লাগল।

- ও মা। আরে এট্ট হানি হাবাইবেন নি?

মহিলা আবার বেড়িয়ে আসল। সে মনে করল মধু চাইছে তাই ভিক্ষুক কে একটু মধু দিল। ভিক্ষুক তো পুরা থ

- বাউরে বাউ। কি ভালা ময়িলারে বাউ। চাইলাম হানি, আনি দিল মধু। মধু চাইলে, না জানি কি দিত. 

No comments:

Post a Comment