Wednesday, April 9, 2014

মধ্যযুগীয়...!!!

মধ্যযুগীয়...!!!
যদি কোন ছেলের সামনে অন্য কোন ছেলে তার বোনকে দেখে বলে,"wow! beautiful, babe, so hot" কোন সন্দেহ নেই সেই ছেলে তেলে বেগুনে জ্বলে উঠবে মন্তব্যকারী ছেলেটির প্রতি "তোর এত বড় স্পর্ধা আমার বোনের দিক তাকাস!!"
কিন্তু ইসলাম যখন সেই বোনের ভাইটিকে বলে, "অন্যের বোনের দিক
তাকাবে না, কোন বাজে মন্তব্য করবে না।"
তখন সেই ভাইটিই বলে ওঠে, oh! no ইসলাম
আসলেই মধ্যযুগীয়।
একজন মেয়ে সমাজে নিজেকে আধুনিক প্রমাণ করতে কত কঠিন কঠিন পরীক্ষাই না দেন। প্রথাগত পোশাক বাদ দিয়ে জিন্স, টিশার্ট বা আটসাট পোশাকে চলাফেরা করেন। বয়ফ্রেন্ড ধরেন, পার্কে ডেটিং দেন। বয়ফ্রেন্ডের কাছেও দিতে হয় ভালবাসার চরম পরীক্ষা। বয় ফ্রেন্ডের আবদার মত রুম ডেটিং এরআশা পুরণ করেন।
কিন্তু বয়ফ্রেন্ড যখন তাকে abuse করার পর রাস্তায় ছুড়ে ফেলে তখন সেই নারী হয়ে ওঠেন
পুরুষ বিদ্বেষী। ছেলে জাত খারাপ, কেউ ভাল না সব পুরুষের উপর তার পিএইচডি করা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু ইসলাম যখন সেই নারীকে বলে, "হিজাব পালন কর, নিজের সন্মান অচেনা পুরুষের কাছে বিলিয়ে দিওনা, নিজেকে পণ্যে পরিণত করনা নিজের দৃষ্টি ও লজ্জাস্হানের হেফাজত কর" তখন সেই নারীই ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, Oh! no Why Is Islam Stuck In The Dark Ages...?
মধ্যযুগীয়...
সেক্যুলার সমাজ নারীকে শেখায় তুমি পুরুষের সমান। পুরুষ তোমার প্রতিপক্ষ,
পুরুষকে ল্যাং মেরেই তোমাকে সমাজে টিকে থাকতে হবে,
একা চলা শিখতে হবে।
কিন্তু মেয়েটি যখন সেটা বিশ্বাস করে রাস্তায় বের হয় তখন
সে বুঝে ফেলে রাস্তায় সে একা কত অসহায়!!!

No comments:

Post a Comment