Sunday, April 6, 2014

ফাউল কবিতা

ছিল একটা কপাল
সেটাও আবার ফাটা,
ফাটা কপাল তালি দিতে 
ঢাকায় দিলাম হাঁটা।
চাকার শহর ঢাকা
ওড়ে শুধু টাকা,
ধরতে হলে শিখতে হবে
ধান্দাবাজী পাকা।
রঙের শহর ঢাকা,
চোখে লাগে ধাঁধা,
গোলক ধাঁধায় আন্ধা আমি
চার দেওয়ালে বাঁধা।
ঢাকায় এসেও কপাল
রইলো তো সেই ফাটা,
দূর শালার এই ঢাকায় এসে
ভূতের বেগার খাটা!

No comments:

Post a Comment